সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধু সংগ্রহ করতে সুন্দরবনে গিয়ে গত বৃহস্পতিবার বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। তাঁর নাম শাহবাজ গাইন (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের সামালি গাইনের ছেলে। নিহত ব্যক্তির সহযোগী শ্যামনগরের ছোট ভেটখালী গ্রামের জামাত আলী জানান, সাতক্ষীরার কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে শাহবাজসহ তাঁরা মোট নয়জন মৌয়াল পাঁচ দিন আগে সুন্দবরনে যান। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পশ্চিম সুন্দরবনের সুবদিগুবদি খাল এলাকায় তাঁরা মধু সংগ্রহে নামেন। এ সময় একটি বাঘ অতর্কিতে শাহবাজ গাইনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার সময় অন্য মৌয়ালরা একটু দূরে অবস্থান করছিলেন। এ সুযোগে বাঘটি শাহবাজকে নিয়ে গভীর বনের মধ্যে চলে যায়। পরে বন বিভাগের সদস্য ও তাঁরা মিলে সন্ধ্যার দিকে তাঁর লাশ উদ্ধার করেন।