সুন্দরবনে বাঘের হামলার শিকার জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মাছ শিকারে গিয়ে মৃণাল বাগদী (৪৮) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের ভারতীয় অংশের ঝোড়খালী এলাকায় মৃণাল বাঘের হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহযোগী ও পরিবারের সদস্যরা।
মৃণাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের গৌর বাগদীর ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ওই জেলের বোন ললিতা বলেন, মৃণালের সহযোগীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন মনোহর বাগদী, কৃষ্ণপদসহ তিনজনকে সঙ্গে নিয়ে দুটি নৌকায় করে গত সোমবার সুন্দরবনে যান মৃণাল। তাঁরা ভারতীয় অংশের ঝোড়খালী এলাকায় ছিলেন। বৃহস্পতিবার বিকেেল তাঁরা নৌকায় বসে কথা বলছিলেন। হঠাৎ একটি বাঘ মৃণালের ওপর হামলে পড়ে। তাঁর সহযোগীরা নৌকা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। মৃণালকে বাঘ টানতে টানতে বনের ভেতর নিয়ে যায়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, জেলে নিখোঁজ হওয়ার বিষয়ে কেউ কিছু জানায়নি।