সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবনের মাথাভাঙা খাল থেকে দুজন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সুন্দরবনের মাথাভাঙা খালের বাধলতা এলাকা থেকে মান্নান বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে। পাঁচ দিনের মধ্যে মুক্তিপণের টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে না দিলে অপহূতদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। অপহূত জেলেরা হলো, শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের সন্ন্যাসী বিশ্বাস ও যতীন্দ্রনগর গ্রামের অমল মণ্ডল।সুন্দরবন থেকে ফিরে আসা শ্যামনগরের যতীন্দ্রনগর গ্রামের রফি গাইন, শ্রীপদ মণ্ডল ও মাজেদ গাইন জানায়, তারাসহ অপহূত দুজন সোমবার সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশন থেকে পাস (অনুমতি) নেয়। সুন্দরবনে মাছ শিকার করতে যাওয়ার পর মঙ্গলবার মান্নান বাহিনীর সশস্ত্র সদস্যরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে দুটি জেলে নৌকা থেকে সন্ন্যাসী মণ্ডল (২৭) ও অমল মণ্ডলকে (৩১) তুলে নিয়ে যায়। এ সময় জলদস্যুরা পাঁচ দিনের দিনের মধ্যে মাথাপিছু ২০ হাজার টাকা করে বনের মধ্যে পুটনীর ল্যান্ড নামক স্থানে পৌঁছে না দিলে অপহূতদের হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হবে বলে জানায়।সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, জেলেরা কেউ অভিযোগ করেনি অপহরণের বিষয়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ মাঝি জানান, কেউ তাঁদের এ বিষয় জানায়নি।