সুন্দরবনে মৎস্যজীবীদের রক্ষা করতে আট দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুন্দরবনসহ খুলনা, বাগেরহাট ও বরিশাল উপকূলে বনদস্যু ও জলদস্যুদের হাতে প্রতিবছর ৩০ থেকে ৪০ জন মৎস্যজীবী নিহত হচ্ছেন। দস্যুদল প্রতিবছর মৎস্যজীবীদের কাছ থেকে ২৫-৩০ কোটি টাকার মুক্তিপণ ও মালামাল লুট করে নিচ্ছে। এতে সুন্দরবনসহ বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ আহরণ-প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন গতকাল বুধবার বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বনদস্যুদের অত্যাচার থেকে মৎস্যজীবী, পর্যটক ও বনকর্মীদের রক্ষার জন্য সরকারের কাছে আট দফা দাবি জানান।