সুন্দরবনে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত
সুন্দরবনে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখি ফরেস্ট ক্যাম্প-সংলগ্ন বাদামতলি খালে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। র্যা বের ভাষ্য, নিহত ব্যক্তিরা বনদস্যু ‘সামছু বাহিনী’র সদস্য।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে র্যা ব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানিয়েছেন, নিহত দুজনের নাম, আল আমিন (৪৫) ও হোসেন মোল্লা (৩০)। তাঁদের বাড়ি বাগেরহাট জেলায়। এ ছাড়া নিহত দুজনের বিস্তারিত আর কোনো পরিচয় জানাতে পারেননি তিনি।
মেজর আদনান কবির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র্যা বের একটি দল সুন্দরবনের দুধমুখি এলাকায় অভিযানে যায়। সকাল আটটার দিকে র্যা ব সদস্যদের বহনকারী ট্রলারটি বাদামতলি খালে ঢুকলে দস্যুরা গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটলে বনের ভেতরে তল্লাশি চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র, ২২৭টি গুলি এবং গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করা হয়। পরে বন এলাকায় থাকা জেলেরা নিহত দুজনকে সামছু বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।
শরণখোলা থানার ওসি আবদুল জলিল বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দোনলা বন্দুক, চারটি একনলা বিদেশি বন্দুক, একটি দশমিক ২২ বোরের বিদেশি রাইফেল, দুটি এয়ারগান ও দুটি দেশি বন্দুক। এ ছাড়া ধারালো অস্ত্র, মুঠোফোন, সিম কার্ড, টোকেনসহ মালপত্রও উদ্ধার করেছে র্যা ব।
এ ঘটনায় র্যা বের উপসহকারী পরিচালক (ডিএডি) আনোয়ার হোসেন নিহত দুজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শরণখোলা থানায় দুটি মামলা করেছেন। আজ বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতালে নিহত ব্যক্তিদের লাশের ময়নাতদন্ত হবে। তঁাদের লাশ গতকাল বিকেলেই মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।