সুন্দরবনে র‌্যাব ও বনদস্যু মজনু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) ও বনদস্যু মজনু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১০টি আগ্নেয়াস্ত্র ও ১৭টি গুলি উদ্ধার করা হয়েছে।র‌্যাব সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় আন্ধারমানিক খালে বনদস্যু মজনু বাহিনী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাব ও দস্যুদের মধ্যে আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে দস্যুরা পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় দস্যু শহীদ শেখ ও এজাজুলকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, চারটি এলজি, দুটি বিদেশি ওয়ান শ্যুটারগান, দুটি রাইফেল ও একটি রিভলবার এবং ১৭টি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই দুজনের বিরুদ্ধে বটিয়াঘাটা ও দাকোপ থানায় একাধিক হত্যা-ডাকাতির মামলা রয়েছে। র‌্যাব-৬-এর অধিনায়ক মনজুর কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।