সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে'নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বেলা তিনটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভদ্রা স্টেশনের পশুর চ্যানেলে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহত দুই ব্যক্তির একজন বনদস্যু ধলু বাহিনীর প্রধান ধলু ও অন্যজন সেকেন্ড ইন কমান্ড বাচ্চু। ঘটনাস্থল থেকে ধলু বাহিনীর আরও ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়। এ সময় সেখান থেকে নয়টি আগ্নেয়াস্ত্র ও ৫৭৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ র‌্যাব-৮-এর সদস্য শহীদ ফোরকান দস্যুদের ছোড়া গুলির স্প্লিন্টারে আহত হয়েছেন।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম প্রথম আলোকে জানান, জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল গত রোববার থেকে ভদ্রা স্টেশনের আশপাশের এলাকায় গোপন অভিযান পরিচালনা শুরু করে। আজ বেলা তিনটার দিকে ভদ্রা স্টেশনের পশুর চ্যানেলের‌্যাব একটি দেশীয় নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা আটজনের একদল বনদস্যুর‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়র‌্যাবের সঙ্গে দস্যুদের ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা ‘বন্দুকযুদ্ধে’ দেড় শতাধিক গুলিবিনিময় হয়। এ সময়র‌্যাব-৮-এর সদস্য শহীদ ফোরকান দস্যুদের ছোড়া গুলিতে আহত হন। একপর্যায়ে দস্যুরা পিছু হটলের‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন। পরে স্থানীয় মত্স্যজীবীরা নিহতদের ধলু বাহিনীর প্রধান ধলু ও সেকেন্ড ইন কমান্ড বাচ্চু বলে শনাক্ত করেন।

মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন,র‌্যাব-৮-এর বার্তা পেয়ে বিকেলে পুলিশের একটি দল ভদ্রার উদ্দেশে রওনা হয়েছে।