সুন্দরবনে হরিণের চামড়াসহ চার শিকারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে হরিণের মাংস, চামড়া, ফাঁদ, ট্রলার ও ধারালো অস্ত্রসহ চার শিকারিকে গ্রেপ্তার করেছেন বনকর্মীরা। গত শুক্রবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়িসংলগ্ন বাহির চর ও চরের খাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে বাহির চর খাল থেকে আটক ব্যক্তিরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার কাওয়ালী গুচ্ছগ্রামের বখতিয়ার গাজী (৩০) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের পচা গাজী (২৫)। তাঁদের কাছ থেকে ১০ কেজি হরিণের মাংস, হরিণের চারটি পা, দা, কুড়াল, চাপাতি ও একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।ওই দিন দুপুর ১২টার দিকে চরের খাল এলাকা থেকে আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার কামিনী বাসিনী গ্রামের দীপক গাইন (৩০) ও প্রদ্যুৎ সরকার (৩৫)। তাঁদের কাছ থেকে একটি ট্রলার, একটি হরিণের চামড়া, ৫০০টি ফাঁদ, দা, কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়।