সুন্দরবনে হরিণের মাংসসহ ১৯ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস মেলা উপলক্ষে সুন্দরবনে অবৈধ প্রবেশ ও হরিণ শিকারের অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় খুলনা রেঞ্জের পাতাকোষ্টা টহল ফাঁড়ি এলাকা থেকে রান্না করা আট কেজি হরিণের মাংসসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পাতাকোষ্টা টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল হক বলেন, সুন্দরবনে অবৈধ প্রবেশ ও হরিণ শিকারের প্রমাণ পেয়ে ওই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।