সুন্দরবনে ২৫ জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনে মাছ ধরার সময় গত বুধবার সন্ধ্যায় সাতটি নৌকাসহ ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে ও জেলে মহাজন জানান, দপাই রেঞ্জের চরাপুটিয়া ও নন্দবালা এলাকায় মাছ ধরার সময় জেলেবহরে হামলা চালায় বনদস্যু বিল্লাল বাহিনী। দস্যুরা লুটপাট শেষে জেলেদের অপহরণ করে। জেলেদের মুক্তিপণ হিসেবে জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয়েছে। এ ব্যাপারে মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আলাউদ্দিন জানান, বনসদ্যুদের সম্ভাব্য আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে।