সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় সুন্দরবনসংলগ্ন কাতলার খাল, চান্দেশ্বর ও লালদিয়া এলাকায় গতকাল বুধবার রাতে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। কোস্টগার্ডের দাবি, তাঁরা জলদস্যু।

কোস্টগার্ড জানায়, ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, একটি কুড়াল ও দুটি দা উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন সুমন (২৩) ও ইয়াসিন (২২)। সুমনের বাড়ি পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে ও ইয়াসিনের বাড়ি পাথরঘাটা পৌর এলাকায়। তাঁরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন। এ ঘটনায় কাওছার (২৮) নামের আরও একজনকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের দাবি, তিনিও জলদস্যু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম আরিফ হোসেন বলেন, কাওছারকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।