সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলি ক্যাম্প এলাকার ২৫ নম্বর কম্পার্টমেন্টে গত মঙ্গলবার বিকেলে যে আগুন লেগেছিল, তা বনকর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।এদিকে বুধবার গঠিত সুন্দরবন পূর্ব বিভাগের তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার তদন্তকাজ শুরু করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, মরা ভোলা নদীসংলগ্ন সুন্দরবনের কিছু অতি শুষ্ক এলাকায় কয়েক বছর ধরে এ ধরনের অগ্নিকাণ্ড (গ্রাউন্ড ফায়ার) ঘটে আসছে। তাই ওই এলাকাটি সাত দিন ধরে পর্যবেক্ষণ এবং পানি দিয়ে আগুন নেভানোর জন্য বনকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।