সুন্দরবনের ওপর স্মারক ডাকটিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ সুন্দরবনের ওপর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট এবং বিরল প্রাণীর ওপর চারটি ১০ টাকা মূল্যের স্যুভেনির প্রকাশ করেছে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু গত রোববার তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিট অবমুক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস এবং ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশের উর রহমান উপস্থিত ছিলেন। প্রকাশিত এ ডাকটিকিট ও স্যুভেনির পর্যায়ক্রমে দেশের সব ডাকঘরে পাওয়া যাবে। এ ছাড়া প্রকাশিত ডাকটিকিট ও স্যুভেনির চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ডাকটিকিট মেলায় প্রদর্শন করা হবে। তথ্য বিবরণী।