প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরা হরিণ শিকারিরা সুন্দরবনে বন্য প্রাণী অভয়ারণ্যের প্রধান হরিণ বিচরণক্ষেত্র কটকায় ঢুকে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে এই এলাকার জামতলা-বাদামতলা সৈকত থেকে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বনকর্মীরা দুই চোরা হরিণ শিকারিকে ২০টি দড়ির ফাঁদসহ আটক করেছেন।আটককৃত ব্যক্তিরা হলো বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের রবিউল খান ও রুহুল আমিন তালুকদার। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো শুক্রবার জানান, হরিণ শিকারের জন্য একটি মাছ ধরা ট্রলারে করে ফাঁদ, খাদ্যসামগ্রীসহ তাদের জামতলা এলাকায় নামিয়ে দিয়ে যাওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট সময় পর তাদের তুলে নিতে ওই ট্রলাটির সেখানে আসার কথা ছিল।