প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ ও সুন্দরবনের নির্দিষ্ট সীমানার বাইরে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সুন্দরবন ও রামপালসংক্রান্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দৃষ্টিভঙ্গি ও অবস্থানপত্র পাঠ করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল।