সুন্দরবনের খাল থেকে জেলেকে ধরে নিয়ে গেছে কুমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের তালগাছিয়া এলাকার কুমিরমারা খাল থেকে আলমগীর হোসেন (৪০) নামের এক জেলেকে কুমির ধরে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জেলে রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি ও আলমগীরসহ চারজন জেলে সোমবার সন্ধ্যায় ওই খালে মাছ ধরতে যান। মঙ্গলবার সকাল সাতটার দিকে জাল তোলার জন্য রুহুল ও আলমগীর খাল সাঁতরে অপর পাড়ে যাওয়ার সময় একটি কুমির হঠাৎ আলমগীরকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়। তাঁকে উদ্ধার করতে না পেরে তিনি বনকর্মীদের খবর দেন। গতকাল বিকেলে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ক্যাশপী বিকাশ চন্দ্র বলেন, ওই জেলেরা অনুমতি না নিয়ে সুন্দরবনে ঢুকেছিল। ঘটনাস্থলে বনকর্মীরা আলমগীরের খোঁজ করছেন।