সুন্দরবনের খালে আবারও লোনাপানির কুমির অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের নন্দবালা খালে আবারও লোনাপানির জোড়া কুমির অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউরোপিয়ান পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল করমজল কুমির প্রজননকেন্দ্র থেকে নেওয়া কুমির দুটি অবমুক্ত করে।ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য জিন লেমবার্ট। এ সময় বন বিভাগের খুলনা অঞ্চল-প্রধান আকবর হোসেন, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন ও করমজল কুমির প্রজননকেন্দ্রের কর্মকর্তা আ. রব উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, লোনাপানি প্রজাতির কুমিরের বিলুপ্তি রোধে ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজলে দেশের একমাত্র কুমির প্রজননকেন্দ্র গড়ে তোলে বন বিভাগ। মাত্র তিনটি কুমির দিয়ে এ প্রজননকেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে কেন্দ্রটিতে ছোট-বড় মিলিয়ে ১২১টি কুমির রয়েছে।এর আগে গত ২৫ জানুয়ারি পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া ক্যাম্পসংলগ্ন খালে লোনাপানির জোড়া কুমির অবমুক্ত করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।গত চার বছরে কেন্দ্রটি থেকে ৭০টি কুমির সুন্দরবনের বিভিন্ন খালে অবমুক্ত করা হয়েছে বলে জানান করমজল কুমির প্রজননকেন্দ্রের কর্মকর্তারা।