সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের খালে বিষ (কীটনাশক) ঢেলে মাছ শিকারের সময় গত বুধবার সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের বনকর্মীরা চার ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের মো. হাকিম ঢালি, কালাবগি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৩০) ও রবিউল ইসলাম (২০) এবং রেখামারী গ্রামের আরজান শেখ (৪০)। তাঁরা বন বিভাগের অনুমতি ছাড়াই সুন্দরবনে মাছ ধরতে ঢুকেছিলেন। তাঁদের কাছ থেকে প্রায় তিন কেজি চিংড়ি মাছ, নৌকা, জাল ও ‘ফাইটার’ নামের আধা বোতল কীটনাশক উদ্ধার করা হয়েছে।