সুন্দরবনের গ্রামে পরিবেশবান্ধব চুলা সরবরাহ
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সুন্দরবনের পরিবেশগত হুমকি কমাতে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলকে বিকল্প সামাজিক উন্নয়নের খাতে ব্যবহারের উদ্যোগ নিয়েছে।এরই অংশ হিসেবে মাইডাস ফিন্যান্সিং লিমিটেড সুন্দরবন-সংলগ্ন লাউডোব গ্রামের ৩৫৫টি পরিবারকে পরিবেশবান্ধব চুলা সরবরাহ করেছে। একই সঙ্গে চুলা ব্যবহারের নির্দেশাবলি ও ভবিষ্যতে আরও এ ধরনের চুলা উত্পাদনের পদ্ধতিও প্রদান করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশন্স লিমিটেড উদ্যোগটি বাস্তবায়ন করবে। পরিবেশবান্ধব চুলা হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মাইডাসের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান। এ সময় এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, মাইডাস ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম, গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংক আল-ফালাহ একই গ্রামে নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য সিএসআর কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এই কার্যক্রমের আওতায় চারটি পুকুরে ইতিমধ্যে পুনঃ খননকাজ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।