সুন্দরবনের চরে আটকে পড়েছে ভারতীয় ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লির শেলারচরসংলগ্ন ছাপরাখালী এলাকায় ‘এফ বি তারা মা’ নামের একটি ভারতীয় ট্রলার চরে আটকা পড়েছে। বনকর্মীরা গত রোববার ভোরে ট্রলারটি দেখতে পেয়ে কোস্টগার্ডকে খবর দেন।কোস্টগার্ডের বিবরণ অনুযায়ী, সুন্দরবনের জলদস্যু গামা বাহিনী ভারতীয় এই ট্রলারটি ছিনতাই করে উপকূলের দিকে নিয়ে যাওয়ার সময় গত শনিবার রাতে সেটি চরে আটকে যায় বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ও প্রশাসনের সমন্বয়হীনতার কারণে গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার এম হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ও মংলা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া কোস্টগার্ডের পক্ষে ট্রলারটি উদ্ধার করা সম্ভব নয়।