সুন্দরবনের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে খুলনার নাগরিক সংগঠন জনউদ্যোগ। গতকাল শনিবার দুপুরে নগরের বেসরকারি সংগঠন (এনজিও) কনসেন্স মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
একই সঙ্গে সুন্দরবন সুরক্ষায় বিশেষ আইন পাস, সুন্দরবন অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় শক্তিশালী টাস্কফোর্স গঠন, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের কাজ জরুরি বিবেচনায় দ্রুত সম্পন্ন করা, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চ্যানেলের সঙ্গে সংযুক্ত ২৮টি খালের মুখ খুলে দেওয়া ও আঠারোবেঁকি-মধুমতী চ্যানেল চালুর দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে জনউদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করে ওই নৌপথ চালু করা হোক। তবে এর আগে আঠারোবেঁকি-মধুমতী নৌপথটি আবার চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।