সুন্দরবনের তিনটি নদী চ্যানেল ডলফিনের অভয়াশ্রম হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের তিনটি নদী চ্যানেলকে ডলফিনের জন্য অভয়াশ্রম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। এগুলো হচ্ছে: ধাংমারি, চাঁদপাই ও দুধমুখী নদী চ্যানেল। বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন সংরক্ষণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।একটি গবেষণায় দেখা গেছে, ইউনেস্কোর বিশ্বঐতিহ্য তালিকাভুক্ত ম্যানগ্রোভ বন সুন্দরবনের ওই তিনটি এলাকা গঙ্গা ও ইরাবতী নদীর ডলফিনের বড় অংশের আবাসস্থল। গবেষণায় পাওয়া ফলাফলের ভিত্তিতে দেশের বন বিভাগ মিঠাপানির ডলফিন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।বন বিভাগের জ্যেষ্ঠ বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার দে বলেন, সুন্দরবনের পূর্বের ওই তিনটি এলাকাকে ডলফিনের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। ওই চ্যানেলগুলো এবং এর আশপাশের এলাকা শত শত বিপন্ন প্রজাতির ডলফিনের আবাসস্থল। ওই এলাকাগুলোতে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে।