সুন্দরবনের দুটি রেঞ্জে গোলপাতা আহরণ কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে আগামীকাল থেকে চলতি মৌসুমের গোলপাতা আহরণ শুরু হচ্ছে। এ বছর সুন্দরবনের চারটি রেঞ্জের আওতাধীন এলাকা থেকে প্রায় ১১ লাখ মণ গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বর থেকে সুন্দরবন পশ্চিম বিভাগের নলিয়ান ও বুড়িগোয়ালিনী রেঞ্জে এ মৌসুম শুরু হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে শুরু হওয়া এ গোলপাতা আহরণ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২০০৭ সালে সিডরের তাণ্ডবে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হওয়ায় ওই বছর বন বিভাগ গোলপাতা সংগ্রহের অনুমতি বন্ধ রাখে। সুন্দরবন বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী বন বিভাগ ২০০৮ সালে পুনরায় গোলপাতা সংগ্রহের অনুমতি দেওয়া শুরু করে।কয়েকজন বাওয়ালি বলেন, বন বিভাগ ও কোস্টগার্ডের অভিযান জোরদার করা না হলে দস্যুদের উৎপাতে তাঁদের পক্ষে গোলপাতা আহরণ কঠিন হয়ে পড়বে।চাঁদপাই রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, এ মৌসুমে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা রোধে বন বিভাগ কোস্টগার্ডের সহায়তায় টহল জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।