সুন্দরবনের পক্ষে প্রচারে ঢাকায় মনীষা কৈরালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তমাশ্চর্যে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রচারে অংশ নিতে ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। ‘ভোট ফর সুন্দরবন’ স্লোগান সামনে রেখে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন আয়োজিত প্রচারাভিযানে অংশ নেবেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মনীষা ঢাকায় এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন শান্ত-মারিয়াম সেন্টার ফর ক্রিয়েটিভ মিডিয়ার উপপরিচালক আবু জুবায়ের।এ উপলক্ষে কাল বুধবার তেজগাঁও নভো কনভেনশন সেন্টারে এক সুধী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএনএফপিএর বিশেষ দূত ও অভিনেত্রী মনীষা কৈরালা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী ও সাংসদ মমতাজ বেগম।