সুন্দরবনের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু সচেতন হলেই বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্যের দেশ হবে বাংলাদেশ। তাই গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সুন্দরবনের পক্ষে সবাইকে ভোট দিতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার ‘বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন, বর্তমান প্রেক্ষিত ও দেশের পক্ষে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন এই বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, মুঠোফোনে সুন্দরবনকে ভোট দিতে হলে মেসেজ অপশনে গিয়ে এসবি লিখে ১৬৩৩৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমেও ভোট দেওয়া যাবে। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ আতা উল্লাহ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য গোলাম আলী ফকির, ম্যাজিস্ট্রেট রৌকন উদ দৌলা, পাখিবিশারদ ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত প্রমুখ।