সুন্দরবনের পাশে জাহাজভাঙা শিল্প স্থাপন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পাশে বলেশ্বর নদের তীরে জাহাজভাঙা শিল্প স্থাপন বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সংগঠক দুলাল সাহা ও গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক তরিকুল সুজন।