সুন্দরবনের ভারতীয় অংশে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বাংলাদেশ অংশে তেলবাহী জাহাজডুবির ঘটনায় বনের ভারতীয় অংশে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বন বিভাগের কর্মী ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বিষয়টির ওপর কড়া নজর রাখছেন। গতকাল বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।