সুন্দরবনের ভেতরের নৌপথ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ ও স্থায়ীভাবে নৌপথ বন্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
অন্যদিকে, সুন্দরবনের জীববৈচিত্র৵ রক্ষার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন তীর (টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়ারমেন্টাল রিসার্চ)।
প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন জানান, সুন্দরবনের ভেতর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের কারণে বিশ্ব ঐতিহ্য ও এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন ও সমাবেশ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় অনুষ্ঠিত ওই মানববন্ধন থেকে সুন্দরবনকে বাঁচাতে অবিলম্বে তেল অপসারণসহ ‘সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ব ঐতিহ্য রক্ষায় সরকারের চরম দায়িত্বহীনতা রয়েছে। সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনকে ধ্বংস করে সরকার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে। সুন্দরবনকে রক্ষায় সরকারের এই চক্রান্ত রুখে দিতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বিজ্ঞান আন্দোলনের মঞ্চের উপদেষ্টা সাইফুল ইসলাম, কিবরিয়া হোসেন, দিলরুবা নুরী, বিজ্ঞানমঞ্চের সংগঠক আল-আমীন প্রধান বক্তব্য দেন।
অন্যদিকে, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন ক্যাম্পাসে তীর-এর গণস্বাক্ষর সংগ্রহ অভিযানেও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবি জানানো হয়। সকালে কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক এস এম ইকবাল, মতিউর রহমান ও মোমিনুল হক এবং তীর-এর সভাপতি গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।