সুন্দরবনের শেলা নদীতে সিমেন্টভর্তি জাহাজডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনসংলগ্ন মংলার জয়মণি এলাকার শেলা নদীতে গতকাল বৃহস্পতিবার সকালে সিমেন্টবোঝাই এমভি মোতাহার হোসেন নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোতে থাকা মাস্টারসহ সব নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। আড়াআড়িভাবে জাহাজটি ডুবে যাওয়ায় ওই চ্যানেলে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. ইব্রাহিম জানান, মংলার একটি সিমেন্ট কারখানা থেকে ১১ হাজার বস্তা সিমেন্ট বোঝাই করে জাহাজটি বুধবার বিকেলে শেলা নদীতে নোঙর করে। গতকাল সকালে স্রোতের টানে জাহাজটির দড়ি ছিঁড়ে পেছনের অংশ চরে উঠে যায়। কিছুক্ষণের মধ্যে জাহাজটি ডুবে যায়। গত ২৪ ফেব্রুয়ারি সিমেন্টের কাঁচামাল নিয়ে পশুর চ্যানেলের হারবাড়িয়ায় ডুবে যায় মোকসেদপুর-২ নামের একটি কার্গো জাহাজ। মারা যান দুজন কর্মচারী। সেই জাহাজটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।