সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে আজ শনিবার বিকেলে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ১৪ জন কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান বলেন, আজ ঢাকা থেকে প্রায় সাড়ে ১২শ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে কার্গো জাহাজ এম ভি সী-হর্স-১ ছেড়ে আসে। বিকেল পাঁচটার দিকে সুন্দরবনের শ্যালা নদীর তাম্বুলবুনিয়া এবং হরিণটানা এলাকার মধ্যবর্তী স্থানে জাহাজটি পৌঁছালে ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়। এ সময় কার্গো জাহাজে থাকা কর্মচারীরা সাঁতরে তীরে উঠে আসেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল বনের দুর্গম এলাকায়। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক নজরদারি করছেন।