সুন্দরবনের সম্পদ পাচার রোধে টহল জোরদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনজ সম্পদ পাচার রোধে কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি কমিয়ে দিয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার রেঞ্জের সদর দপ্তরে বন কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ঢাংমারী স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান, চাঁদপাই স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জিঊধরা স্টেশন কর্মকর্তা আ. রশিদ, ধানসাগর স্টেশন কর্মকর্তা গোলাম রব্বানীসহ রেঞ্জের অন্যান্য টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় বনরক্ষীদের টহল আগের যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে।