সুন্নি নাগরিক পরিষদের মেয়র প্রার্থী মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্নি নাগরিক ঐক্য পরিষদ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মাওলানা এম এ মতিনকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্যসচিব কাউসার হামিদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাওলানা এম এ মতিন। তিনি বলেন, উচ্চবিত্ত ও বিত্তশালীরা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। এই বৃত্ত ভেঙে রাজনীতিকে গণমুখী করে তুলতে হবে। মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশন হবে সবার জায়গা।
ডিটি রোডে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া ডিটি রোড এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে দুটি মোটর যন্ত্রাংশ ও একটি মোবাইল টেলিকমের দোকান। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।