প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ব্রিটিশ কাউন্সিল সুপরিসর ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করছে। নগরের হাউজিং এস্টেট এলাকার একটি বাড়িতে ব্রিটিশ কাউন্সিল কার্যালয় স্থানান্তরিত হওয়ার পর সুপরিসর ক্যাম্পাস ছাড়াও সেখানে ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষাকেন্দ্র, একটি সমৃদ্ধ পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। গত বুধবার রাতে নগরের একটি অভিজাত রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ব্রিটিশ কাউন্সিল সিলেট কার্যালয়ের ইনচার্জ কফিল হোসাইনের সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের চিফ অপারেটিং অফিসার আড্রিয়ান গ্রিয়ার।