প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ে পশ্চিমাঞ্চল—রাজশাহীর প্রধান বুকিং সহকারীর (টিকিট) কক্ষে রক্ষিত সিন্দুক থেকে টাকা খোয়া যাওয়ার ঘটনায় প্রধান বুকিং সহকারী রাব্বেল আলী ও স্টেশন সুপার আবদুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মুরাদ হোসেনকে প্রধান করে গঠন করা তিন সদস্যের কমিটি গতকাল শনিবার কাজ শুরু করেছে। গত শুক্রবার প্রধান বুকিং সহকারীর (টিকিট) কক্ষের সিন্দুকের আট লাখ ৮৪ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানাজানি হয়।