সুপার মার্কেট এখন ডোবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পৌর সুপার মার্কেট ভেঙে দেওয়ায় এখন তা ডোবায় পরিণত হয়েছে বলে নাগরিকেরা অভিযোগ করেছেন। নগরের প্রাণকেন্দ্র ওই ডোবায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। চারপাশে প্রাচীর না থাকায় পথচারী থেকে শুরু করে আশপাশের ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এ কারণে বাড়ছে দুর্ভোগ।
বরিশাল পৌরসভা থাকাকালীন নগরের সদর রোড এবং ফকিরবাড়ি সড়কের মুখে পুকুর ভরাট করে গড়ে তোলা হয় পৌর সুপার মার্কেট। ২০১২ সালে আধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় বরিশাল সিটি করপোরেশন। ওই সময় পুরোনো মার্কেট ভেঙে ফেলা হয়। মার্কেট ভেঙে স্থাপনা অপসারণ এবং পুরোনো ভবনের িভত (ফাউন্ডেশন) তুলে ফেলায় সেখানে গভীর ডোবার সৃষ্টি হয়। মার্কেট নির্মাণের আর কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। চারপাশের আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিদিন চলাচলের সময় পথচারীরা ডোবায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
ফকিরবাড়ি সড়কের বাসিন্দা মুহবুব মোর্শেদ অভিযোগ করে বলেন, মার্কেট ভেঙে ডোবার সৃষ্টি করেছে সিটি করপোরেশন। এখন ওই ডোবায় আশপাশের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। শুনেছি, এখন নাকি সেখানে মাছের চাষ হচ্ছে। মুরগির বর্জ্য এনে ওখানে ফেলা হচ্ছে। দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে।
তন্ময় কুমার নাথ অভিযোগ করেন, নগরের প্রাণকেন্দ্রে পৌর সুপার মার্কেট ভেঙে দীর্ঘদিনেও মার্কেট করা হয়নি। চারদিক খোলা থাকায় প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। সিটি করপোরেশন থেকে যদি চারদিকে প্রাচীর বা বেড়া দিয়ে দিত, তাহলে দুর্ঘটনা এবং আবর্জনা ফেলা বন্ধ হতো। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, আশির দশকে পৌরসভা থাকাকালীন বরিশালের সদর রোড এলাকায় পৌর সুপার মার্কেট নির্মাণ করা হয়। দোতলা মার্কেটটি ২০১২ সালে ভেঙে আটতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ২০১৩্রকরপোরেশনের নির্বাচনসহ বিভিন্ন কারণে নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।
১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আক্তারুজ্জামান বলেন, বরিশাল সিটি করপোরেশন থেকে মার্কেট নির্মাণের জন্য দুইবার দরপত্র আহ্বান করে। দুবারই দরপত্র বাতিল করা হয়েছে। তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। কার্যাদেশের অপেক্ষায় আছে।
নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, ভবন অপসারণের কারণে ডোবার সৃষ্টি হয়েছে। তবে দ্রুত মার্কেট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, ‘আগের ভবনটি ছিল তিনতলা। ওখানে ১৬ কোটি টাকা ব্যয়ে আটতলা ভবন নির্মাণ করা হবে। ওখানে মাছ চাষ করছে, এমন তথ্য আমার জানা েনই। তবে ময়লা-আবর্জনা এবং দুর্ঘটনা রোধ করার জন্য বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’