সুপার স্টার গ্রুপের ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার স্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির আড়াই শতাধিক পরিবেশক, সারা দেশের বিক্রয়কর্মী ও কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জয়নাল আবেদিনসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ। বিজ্ঞপ্তি।