সুপারম্যান, ব্যাটম্যানের সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হচ্ছে কমিকন ইভেন্ট ‘ঢাকা কমিকন’। টিভি নাটক, সিনেমা ও কমিক জগতের জনপ্রিয় সব তারকার সাজে এই অনুষ্ঠানে অংশ নেন অংশগ্রহণকারীরা। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ইভেন্ট আগামীকাল শনিবার শেষ হবে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


শিশু-কিশোরদের প্রিয় সুপারম্যান, ব্যাটম্যানের সিডি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


প্রিয় চরিত্রের সাজে কমিকনে অংশ নিয়েছে শিশু-কিশোরেরা।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


 কমিকনে অংশগ্রহণকারীরা।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


একই ছাদের নিচে সুপারহিরো ও সুপার ভিলেনরা।

কমিকন উৎসবে দর্শনার্থী ও প্রতিযোগীরা ভারতীয় কমিকনের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি দিল্লি কমিকন, মুম্বাই কমিক, ফিল্ম কনভেনশন, বেঙ্গালুরু কমিকন ও হায়দরাবাদ কমিকনে অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে পারছেন। এ ছাড়া ‘ইলেভেনথ আওয়ার’ নামে ফ্লোরিডা ভিত্তিক একদল ভিডিও চিত্রগ্রাহক ঢাকা কমিকন-২০১৫তে অংশ নেওয়ার পাশাপাশি পুরো ইভেন্টটি ভিডিও করছেন। এ দলটি নিউইয়র্ক কমিকন, স্টার ওয়ার সেলিব্রেশন, দিল্লি কমিকন, মুম্বাই কমিক ও ফিল্ম কনভেনশনে অংশ নিয়েছেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক কমিক বই পরিবেশকদের সঙ্গে পরিচিত হচ্ছেন। পাশাপাশি ক্ল্যাসিক সংগ্রহগুলো কিনতে পারছেন। অনুষ্ঠানটির স্পনসর করছে বিক্রয় ডটকম।

২০১২ সালে ঢাকা কমিকন প্রতিষ্ঠা করেন সাদি রহমান (ইনকারসন মিউজিক) এবং সাইদ আবু ইউসুফ (জার্ভিস ডিজিটাল)। ২০১২ সালে প্রথমবারের মতো ঢাকা কমিকন অনুষ্ঠিত হয়।