প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপারস্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়ী সম্মেলন সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই শতাধিক পরিবেশক এবং সারা দেশের সব অঞ্চলের বিক্রয়কর্মী ও কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন একং ডিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নেসার মাকসুদ খান। বিজ্ঞপ্তি।