প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাগজপত্র অনুযায়ী, কনটেইনারটিতে আসার কথা সুপারি। তবে কনটেইনার খুলে পাওয়া গেছে নুড়ি পাথর। গতকাল রোববার বন্দর চত্বরে এই পণ্য চালানটির কায়িক পরীক্ষা করে শুল্ক কর্মকর্তারা এই চিত্র দেখতে পান।
শুল্ক কর্মকর্তারা জানান, ঢাকার বিসমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে ১৮ হাজার কেজি সুপারির একটি চালান আমদানির ঘোষণা দেয়। চীন থেকে আনা চালানটি বন্দর থেকে ছাড়িয়ে নিতে এ মাসে শুল্ক বিভাগে নথিপত্র জমা দেন আমদানিকারকের প্রতিনিধি। শুল্কায়নের পর চালানের কায়িক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মো. আজিজুর রহমান জানান, এ চালান আমদানিতে অর্থ-পাচার কিংবা অন্য কোনো অনিয়ম হয়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।