সুপারির বাগানে তরুণীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মো. ইব্রাহিমের সুপারি বাগানের একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রোববার দুপুরে স্থানীয় কয়েকজন শিশু বাগানে সুপারি পাড়তে যায়। এ সময় তারা বাগানের একটি নালার মধ্যে লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওই তরুণীর পরনে হলুদ সালোয়ার রয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগে তাকে হত্যা করে লাশ নালার মধ্যে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।