প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুবকেন্দ্রের নাম ‘শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র’ করার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণকেন্দ্র ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। কমিটি ঢাকার অদূরে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে করার সুপারিশ করেছে। কমিটির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদীয় কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, মাহবুব আলী, নুরুল ইসলাম তালুকদার ও আমাতুল কিবরিয়া উপস্থিত ছিলেন।