সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বাস্থ্য খাতে চাই সুশাসন’ স্লোগান নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভা হয়েছে। হাসপাতালের সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এ সভার আয়োজন করে। সুনামগঞ্জ সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক পরিমল কান্তি দের সভাপতিত্বে সভায় হাসপাতালের সেবা-সম্পর্কিত সনাকের পর্যবেক্ষণ তুলে ধরেন সনাক সদস্য ধূর্জটি কুমার। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। পরে বক্তব্য দেন সিভিল সার্জন আবদুল হাকিম, সনাক সভাপতি নুরুর রব চৌধুরী, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।