সুপারিশ প্রণয়নে কমিশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জাতীয় শিক্ষানীতি, ২০১০-এর আলোকে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাদানের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গতকাল সোমবার একটি কমিশন গঠন করেছে। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলামের মহাপরিচালক হজরত মাওলানা আহমেদ শাফী ১৫ সদস্যের কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। খবর বাসসের।গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে প্রতিনিধিদলের সদস্যদের বৈঠকে এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইকরা বাংলাদেশের পরিচালক আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ এবং টুঙ্গিপাড়ার গোহারডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহামঞ্চদ আফজাল এ সময় উপস্থিত ছিলেন।আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ কো-চেয়ারম্যান ও মুফতি রুহুল আমিন কমিশনের সদস্যসচিব নির্বাচিত হন। কমিশন ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।