সুপেয় পানির অপচয় মোটেও কাম্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পানির অপচয় আমাদের রন্ধ্রে রন্ধ্রে। দাঁত মাজা, ক্ষৌরকর্ম থেকে শুরু করে দৈনন্দিন ছোটখাটো কাজে আমরা যে পরিমাণ সুপেয় পানি অপচয় করি, তা কখনোই কাম্য নয়। অথচ বিশ্বের ৬০ কোটির বেশি মানুষ তাঁদের হাতের নাগালে সুপেয় পানি পায় না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আজ (২২ মার্চ) জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা এবং ইউনিসেফ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বর্জ্যপানির পুনর্ব্যবহার’।
গতকালের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদী-খালসহ ভূ-উপরিস্থ পানির অন্য উৎসগুলো কার্যকর করার ওপর জোর দেন। এ ছাড়া ওয়াসার পানির নিয়ন্ত্রিত ব্যবহারের পরামর্শও দেন তিনি।