সুপ্তি রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্তি রায়
সুপ্তি রায়

তবলাশিল্পী অভিজিৎ রায়ের স্ত্রী সুপ্তি রায় কিডনির রোগে আক্রান্ত। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের এক চিকিৎসকের তত্ত্বাবধানে বর্তমানে সপ্তাহে তাঁর দুবার ডায়ালাইসিস চলছে। চিকিৎসক জানিয়েছেন, অতি সত্বর একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে তাঁকে বাঁচানো সম্ভব। এ জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবানদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে তাঁর পরিবার। সুপ্তি রায়কে সাহায্য পাঠানোর ঠিকানা: অভিজিৎ রায়, সঞ্চয়ী হিসাব নম্বর-এস/বি-৩৪০১৮৪২৯, জনতা ব্যাংক, শেরাটন হোটেল শাখা, শাহবাগ, ঢাকা। বিজ্ঞপ্তি।