সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ও ১৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম পেশাজীবী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০১৫-১৬) আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। গত সোমবার নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।
দুই দিনব্যাপী এই নির্বাচনে সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদে ভোট গ্রহণ করা হবে। সমিতির তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাশ গতকাল প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচনে ভোটার ৪ হাজার ৩৬২।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা এবং ১ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।