সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২২-২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ সালের নির্বাচন আগামী ২২ ও ২৩ মার্চ হতে যাচ্ছে। দুই দিনের এই নির্বাচন পরিচালনার জন্য এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনার উপকমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত তফশিল অনুসারে, ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মাঝখানে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।

১ মার্চ থেকে ১১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ১১ মার্চ বিকেলে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।

দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।