প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলমানদের ইমানহার করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপন করা হয়েছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। অবিলম্বে এই ভাস্কর্য অপসারণের দাবি জানান তিনি। বিবৃতিতে ভাস্কর্যটিকে গ্রিক দেবীর মূর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে এ বিবৃতি পাঠান হেফাজতের মহাসচিব। ভাস্কর্য স্থাপনের প্রতিবাদে আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে হেফাজতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ বিবৃতি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী আরেক বিবৃতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি জানান।