সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতির অফিসকক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আইনজীবী নিতাই রায় চৌধুরী, আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্তে বলা হয়, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন ও তাঁদের মামলার শুনানির ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের ফলে মামলা নিষ্পত্তিতে যে জটিলতা তৈরি হয়েছে, তার প্রতিবাদে ১৮ জানুয়ারি (আজ) সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রধান বিচারপতির অফিসকক্ষের সামনে বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।