সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন (২০১৪-২০১৫) আজ বুধবার শুরু হচ্ছে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ জন প্রার্থী এবং স্বতন্ত্রভাবে সাতজন প্রার্থী অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত (সাদা প্যানেল) প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।